টস জিতে ব্যাটিংয়ে রাজস্থান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ মে ২০২৪ , ০৮:০২ পিএম


আইপিএল ২০২৪
ছবি- সংগৃহীত

১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে পাঞ্জাব কিংসের। তবে সান্ত্বনার জয়ে এবারের আসর শেষ করতে চায় স্যাম কারানের দল।

অন্যদিকে সমান ম্যাচে ৮ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রাজস্থান রয়্যালস। শেষ চার নিশ্চিত হলেও প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত নয় তাদের। তাই সেরা দুইয়ে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাঞ্জুর দলের। 

বুধবার (১৫ মে) গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাঞ্জু স্যামসন।

রাজস্থান একাদশ : যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল।

পাঞ্জাব একাদশ : প্রভসিমরান সিং, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), রিলি রোসো, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা, স্যাম কুরান (অধিনায়ক), হারপ্রীত ব্রার, হর্ষাল প্যাটেল, নাথান এলিস, রাহুল চাহার, আরশদীপ সিং।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission